মুহিউস্ সুন্নাহ ইসলামিক স্কুল আজগড়া, গাবের পারা, বেলকুচি, সিরাজগঞ্জে অবস্থিত একটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠান। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, ইসলামি আদব-আখলাক এবং জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করে আসছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মাঝে লুকিয়ে থাকা প্রতিভা সঠিক পরিচর্যা পেলে তারা একজন সুনাগরিক ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অভিজ্ঞ ও দ্বীনদার শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে আমরা প্রতিটি শিক্ষার্থীর যত্ন নিয়ে থাকি।
কুরআন-সুন্নাহর আলোকে প্রতিটি শিশুকে নৈতিক চরিত্রবান, দ্বীনদার ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং একইসাথে আধুনিক শিক্ষায় দক্ষ করে তোলা।
একটি আদর্শ দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যেখানে প্রতিটি শিশু জ্ঞান-বিজ্ঞান ও ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।
"বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মুহিউস্ সুন্নাহ ইসলামিক স্কুলে আপনাদের স্বাগতম। আমরা প্রতিটি শিশুকে কুরআন-সুন্নাহর আলোয় আলোকিত এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"